© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দুই দিনের রিমান্ডে সাবেক স্পিকার শিরীন শারমিন’ তথ্যটি সঠিক নয়: রিউমর স্ক্যানার

শেয়ার করুন:
‘দুই দিনের রিমান্ডে সাবেক স্পিকার শিরীন শারমিন’ তথ্যটি সঠিক নয়: রিউমর স্ক্যানার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
গতকাল (৭ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এরই প্রেক্ষিতে ‘দুই দিনের রিমান্ডে সাবেক স্পিকার শিরীন শারমিন’ দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হলেও আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ শিরীন শারমিনকে রিমান্ডে পাঠানো সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

তবে একটি জাতীয় দৈনিকে গতকাল (৭ এপ্রিল) ‘শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ, রিমান্ড আবেদনে যা জানিয়েছিল ডিবি’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল (০৭ এপ্রিল) দুপুর একটার পর শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয় থেকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে শুনানি করেন। শুনানি শেষে শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গতকাল (৭ এপ্রিল) ভোরে শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার হওয়ার পর দুপুরের দিকে দুই দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

সুতরাং, সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দুই দিনের রিমান্ডে পাঠানোর দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

আইআর/টিএ

মন্তব্য করুন