© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘জঘন্য’ অভিনেতার তকমা, আইনের দ্বারস্থ হয়েছেন কার্তিক আরিয়ান

শেয়ার করুন:
‘জঘন্য’ অভিনেতার তকমা, আইনের দ্বারস্থ হয়েছেন কার্তিক আরিয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৭ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
গত কয়েক মাসে নানা বিতর্কের জেরে টলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কার্তিক আরিয়ান। তাঁর ব্যক্তিগত জীবন ও পেশাগত কর্মকাণ্ডের নানা বিষয় নিয়ে সমালোচনা ও কটাক্ষ ছড়িয়েছে সামাজিক মাধ্যম থেকে প্রকাশিত অনলাইন সংবাদপত্রে। বিশেষ করে অষ্টাদশীর সঙ্গে তাঁর নাম জড়িয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়। একই সময়ে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তু মেরী ম্যাঁয় তেরা ম্যাঁয় তেরা তু মেরী’ বক্স অফিসে হতাশাজনক ফলাফল দেখায়। এছাড়া ‘মার্ডার ২’-খ্যাত অভিনেতা প্রশান্ত নারায়ণ তাঁকে ‘জঘন্য’ অভিনেতা বলে সমালোচনা করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।



এই সমস্ত কটাক্ষ ও অনধিকারপ্রবেশের প্রতিক্রিয়ায় কার্তিক আরিয়ান এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। মুম্বাই হাই কোর্টে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’ রক্ষার আবেদন জানিয়ে নিশ্চিত করেছেন, তাঁর অনুমতি ছাড়া কোনও ব্যক্তি বা সংস্থা তাঁর ছবি, ভিডিও, নাম, কণ্ঠ বা পছন্দ-অপছন্দ ব্যবহার করতে পারবে না। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্য প্রযুক্তির মাধ্যমে তাঁর ছবি বিকৃত হওয়ারও কোনও সুযোগ থাকবে না বলে আদালতে স্পষ্ট করেছেন।

অভিনেতার আইনি পদক্ষেপের লক্ষ্য শুধুমাত্র তাঁর ব্যক্তিত্ব রক্ষা করা। অতীতে অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অমিতাভ বচ্চন, করণ জোহর, ঋষভ শেঠি ও নাগার্জুন আক্কিকেনি প্রমুখও নিজেদের ব্যক্তিত্ব অধিকার রক্ষার্থে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং সফল হয়েছিলেন। কার্তিকের এই পদক্ষেপকেও অনুরূপ উদাহরণ হিসেবে দেখছে বলিউড।

পিআর/টিএ

মন্তব্য করুন