রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক, ‘অভিমান’ শুটিং স্থগিত প্রসেনজিৎ-এর
ছবি: সংগৃহীত
০৯:২৬ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুর প্রেক্ষিতে ইন্ডাস্ট্রি এখনও শোকস্তব্ধ। এই কঠিন সময়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের শুটিং বাতিল করেছেন। ৯ এপ্রিল শুরু হওয়া ‘অভিমান’ সিনেমার শুটিং তিনি স্থগিত করেছেন। সূত্রের খবর, অভিনেতা, পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং প্রযোজকরা পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

শুটিং স্থগিতের মূল কারণ ইন্ডাস্ট্রির অস্থির পরিস্থিতি ও মানসিক প্রস্তুতির অভাব। রাহুলের মৃত্যু ঘিরে সকলেই শোকাহত, তাই বর্তমানে কাজে মন দেওয়া সম্ভব নয়। পরিচালক জানিয়েছেন, “পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।” এই পদক্ষেপ ইন্ডাস্ট্রিতে একজোট হয়ে ভ্রাতৃসম রাহুলকে সম্মান জানানোর প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।
পিআর/টিএ