অমিতাভ-অভিষেককে কেন কটাক্ষ করলেন সময় রায়না?
ছবি: সংগৃহীত
০৯:৫০ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
সম্প্রতি ফের বিতর্কের মুখে পড়লেন সময় রায়না। তিনি সম্প্রতি এক কমেডি অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও তাঁর পুত্র অভিষেক বচ্চন-কে কটাক্ষ করেছেন। সময়ের তীক্ষ্ণ মন্তব্য ছিল, “স্যর, আপনি পোলিয়োর এত বিজ্ঞাপন করেছেন। কিন্তু তাও কেন আপনার ছেলেকে নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না?”

সময় রায়না ২০২৫ সালে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং সেখানে তাঁর দিদার অমিতাভ ভক্তি প্রসঙ্গে মজার কাহিনি বলেছিলেন। পরে প্রকাশ্যে তিনি জানিয়েছেন, শো-এর জন্য সেই গল্পটি কিছুটা সাজানো ছিল। তবে এই মন্তব্য ছড়িয়ে পড়তেই নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এছাড়াও তিনি অমিতাভ ও রেখা-এর সম্পর্ক নিয়েও কৌতুকপূর্ণ খোঁচা দিয়েছেন।
সময় রায়নার এই মন্তব্য আগের বিতর্ক যেখানে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে প্রতিযোগীকে কটূক্তি করা হয়েছিল কেও মনে করিয়ে দিয়েছে।
পিআর/টিএ