রাহা থেকে ‘রামায়ণ’ বিতর্কে রণবীর!
ছবি: সংগৃহীত
০৯:৫৯ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
রণবীর কাপুর এই মুহূর্তে রামায়ণ ছবিতে ব্যস্ত, যেখানে তিনি রামের চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, শুটিং শেষে বাড়ি ফিরে তিনি মেয়ে রাহা কাপুর কে রামায়ণের গল্প শোনাতেন। ছোট্ট রাহা গল্পে এতটাই মুগ্ধ হতেন যে বাবাকে প্রশ্ন করত ‘আজ তুমি হনুমানের সঙ্গে শুটিং করেছো?’ বা ‘সীতার সঙ্গে কী করেছো?’। রণবীরের মতে, বাবা হওয়ার সময়ই এই ছবিতে অভিনয় করার সুযোগ তাঁর কাছে বড় আশীর্বাদ।
প্রথমে রণবীর ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন রামের চরিত্রের জন্য প্রস্তুত নন। কিন্তু মেয়ে রাহার জন্মের পর তিনি রাজি হন। ছবিতে রামের পাশাপাশি পরশুরামের চরিত্রেও তিনি অভিনয় করবেন। দুই পর্বের এই ছবি প্রায় ৪০০০ কোটির বাজেটে তৈরি হচ্ছে, যা ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে। প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে।

টিজার প্রকাশের পরই ছবিকে ঘিরে বিতর্ক শুরু হয়। পরিচালক সঞ্জয় গুপ্ত সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্ট করেন, যা নিয়ে জল্পনা তৈরি হয়। তবে পরে তিনি জানান, তাঁর পোস্টের ‘রামায়ণ’-এর সঙ্গে কোনও সম্পর্ক নেই। পাশাপাশি ছবির টিজার নিয়ে বলিউডের অনেক তারকা প্রশংসা করেছেন।
পিআর/টিএ