শ্রীলীলার মন্তব্যে বিতর্ক, নিশানায় কী রয়েছে আয়শা খান?
ছবি: সংগৃহীত
১০:২৭ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা সম্প্রতি এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন, “ঋতুস্রাব কোনও অজুহাত নয়। আমরা মহিলারা নিজেদের ক্ষমতা চাই। শারীরিক বা মানসিক কোনও বিষয়ই কাজের অজুহাত হতে পারে না।”
এই মন্তব্যের পর শ্রীলীলা সমালোচনার মুখে পড়েছেন। অনেকেই মনে করছেন, তাঁর নিশানায় রয়েছে আয়শা খান, যিনি পূর্বে ‘ধুরন্ধর’-খ্যাত ‘শারারাত’ গানের শুটিংয়ের সময় ঋতুস্রাবের কারণে শারীরিক ক্লান্তি ও আবেগপ্রবণতা প্রকাশ করেছিলেন।

শ্রীলীলার মন্তব্যে বোঝানো হয়েছে যে, কোনও শারীরিক বাধা যেমন ঋতুস্রাব কাজের ক্ষেত্রে অজুহাত হতে পারবে না। তবে অভিনয় এবং পেশায় চিকিৎসক হওয়ার কারণে কিছু সমালোচক প্রশ্ন তুলেছেন, “কীভাবে একজন মহিলা ও একজন চিকিৎসক হয়ে এমন মন্তব্য করতে পারেন?” এই বিতর্ক সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।
পিআর/টিএ