© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিল ভারত

শেয়ার করুন:
ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিল ভারত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
বাংলাদেশিদের ভিসা নিয়ে সুখবর দিল ভারত। তারা বলেছে, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনা করেছে তারা।

আজ বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সেখানে ভারতের এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজীকরণ কার্যক্রম আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু হবে। এছাড়া দুই দেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
বৈঠকে দুই দেশই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বৈঠকে শহিদ শরিফ বিন ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সম্মত হয়েছে।

এবি/টিএ

মন্তব্য করুন