© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাফিসের কথা-সুরে কোন গানে সম্মাননা পেলেন ইমরান-সিঁথি?

শেয়ার করুন:
নাফিসের কথা-সুরে কোন গানে সম্মাননা পেলেন ইমরান-সিঁথি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০২ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
বগুড়ার পাঁচতারা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন-এর খোলা মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ২০তম টিএমএসএস দেশের একটি গণমাধ্যম মিউজিক অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ এই আয়োজন ছিল দেশের সংগীত জগতের উজ্জ্বল তারকাদের মিলনমেলা।

এবারের আয়োজনে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘তিলোত্তমা’ নাটকের ‘প্রেম বুঝি’ গানের জন্য যৌথ সম্মাননা পেয়েছেন ইমরান মাহমুদুল ও সিঁথি সাহা। গানটির কথা ও সুরের পাশাপাশি এর সংগীতায়োজন করছেন সৈয়দ নাফিস।



এ প্রসঙ্গে সৈয়দ নাফিস বলেন, ‘আমি নিজে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত না থাকলেও আমার কাজ পুরস্কৃত হয়েছে, এতেই আমি অনেক বেশি আনন্দিত। রিলিজের সময় গানটি শ্রোতারা বেশ পছন্দ করেছিলেন। এর জন্য অবশ্যই ইমরান ভাইয়া, সিঁথি আপু এবং নাটকটির পরিচালক জাহিদ প্রীতম ভাইকে ধন্যবাদ জানাই।’ 

২০তম টিএমএসএস দেশের একটি গণমাধ্যম মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন রুমানা মোর্শেদ কনকচাঁপা এবং বিশেষ সম্মাননা লাভ করেছেন শিল্পী কাঙ্গালিনী সুফিয়া।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের একটি গণমাধ্যময়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, ইমপ্রেস দেশের একটি গণমাধ্যময়ের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদারসহ আরো অনেকে।

আরআই/টিকে

মন্তব্য করুন