© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

শেয়ার করুন:
লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৩ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ‘অন্তর্ভুক্ত নয়’ বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিবিএস-এর হোয়াইট হাউস সংবাদদাতা লিজ ল্যান্ডার্স এই তথ্য জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ল্যান্ডার্সকে বলেছেন, হিজবুল্লাহর কারণে লেবাননকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি এবং তিনি জানিয়েছেন যে হিজবুল্লাহর বিষয়টি ‘দেখে নেয়া হবে’।

লেবাননে ইসরাইলের হামলার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সেটিকে একটি ‘আলাদা সংঘর্ষ’ হিসেবে উল্লেখ করেন।


আরআই/টিএ

মন্তব্য করুন