দেশের ভেতরে নাজুক অবস্থানে নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
০৩:৫৯ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েলের ভূমিকা না থাকায় দেশীয় রাজনীতিতে এখন খুবই নাজুক অবস্থায় পৌঁছেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (৮ এপ্রিল) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক সংবাদে এ কথা বলা হয়েছে।
তার সাম্প্রতিক বক্তব্য যুদ্ধের শুরুতে দেওয়া নিজের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। তখন তিনি বলেছিলেন, ইরানের শাসনব্যবস্থা বদলে দিয়ে একে ইসরায়েল-সমর্থক রাষ্ট্রে পরিণত করবেন। কিন্তু বাস্তবে পরিস্থিতি সে দিকে যায়নি।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে দুর্বল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে, সেখানে ইসরায়েলের কোনও ভূমিকা ছিল না।
এই কারণেই এই পুরো পরিস্থিতিতে নেতানিয়াহু রাজনৈতিকভাবে চাপে পড়েছেন।
তাই এখন তার মূল মনোযোগ হিজবুল্লাহকে দুর্বল করা এবং লেবাননকে ইরানের প্রভাব থেকে বিচ্ছিন্ন করার দিকে। এটি তার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তিনি দেখাতে চান যে এখনও নিয়ন্ত্রণ তার হাতেই আছে, সিদ্ধান্ত তিনিই নিচ্ছেন, এবং এই যুদ্ধ চলতে থাকবে।
এসকে/টিএ