দুই আসনে ভোটগ্রহণঅনিয়ম-কারচুপির অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
ছবি: সংগৃহীত
১২:৩৮ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দুই আসনেই ভোটগ্রহণে অনিয়ম-কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থী।
এমন অভিযোগের উত্থাপিত হওয়ার পর ঢাকায় সংবাদ সম্মেলন ডেকেছে কেন্দ্রীয় জামায়াত।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণে অনিয়ম ও কারচুপির পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভোটগ্রহণে অনিয়ম ও কারচুপির বিষয়গুলো তুলে ধরে দলীয় অবস্থান জানানো হবে।
এসএন