© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় বঙ্গবন্ধু মেডিকেলের নামকরা চিকিৎসক জহিরুলের মৃত্যু

শেয়ার করুন:
করোনায় বঙ্গবন্ধু মেডিকেলের নামকরা চিকিৎসক জহিরুলের মৃত্যু
own-reporter
০৫:১৬ পিএম | ১২ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এবার মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পেডিয়াট্রিক সার্জারির অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সনামধন্য ওই চিকিৎসক বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গাজী জহিরুল ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের প্রধান প্রশাসক নিরুপম দাশ বলেন, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকিৎসক মারা গেছেন। এছাড়াও, পাঁচ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বলে উল্লেখ করেন তিনি।

টাইমস/জেকে

মন্তব্য করুন