থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নির্বাচনের আগেই আলোচনায়
ছবি: সংগৃহীত
০৬:৪১ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
দক্ষিণী চলচ্চিত্রের সুপরিচিত নায়ক থলপতি বিজয় আবারও শিরোনামে। গত কয়েক মাস ধরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদপত্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, তামিলনাড়ুর বিনোদন জগত থেকে রাজনীতি সব জায়গায় তোলপাড় দেখা গেছে। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি, নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) নিয়ে।
তবে ব্যক্তিগত জীবনের জটিলতা নির্বাচনের প্রেক্ষাপটকে আরও উত্তপ্ত করে তুলেছে। স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন এবং প্রতারণার অভিযোগ তুলেছেন। এই ঘটনার পর থেকেই বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সম্পর্কের গুঞ্জন তীব্রভাবে আলোচিত হচ্ছে। জানা গেছে, বিজয় স্ত্রীকে ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন। এবার তিনি সরাসরি স্ত্রীর বিরুদ্ধে কড়া হুঙ্কার দিয়েছেন।
নির্বাচনের মাত্র ৩০ দিন আগে দলের এক জনসভায় বিজয় বলেন, ‘‘আমার চারপাশের কিছু মানুষ সম্মানহানির চেষ্টা করেছিলেন, তবে তা কাজ করে না। আপনারা যতই পরীক্ষা ও কষ্ট দেবেন, জনগণের কাছে আমি আলাদা হব না।’’. অনেকের দাবি, এই মন্তব্যের নিশানায় রয়েছেন তার স্ত্রী। এর আগেও তিনি বলেন, ‘‘আমার জীবন নিয়ে যে আলোচনা হচ্ছে তাতে কান দেবেন না। আপনারা সময় দেওয়ার মতো বিষয় নয়।’’.
বিজয়ের এমন মন্তব্যে সামাজিক ও রাজনৈতিক মহলে ভিন্নমত দেখা দিয়েছে। কেউ তাঁকে ‘নির্লজ্জ’ বলে সমালোচনা করেছেন, আবার অনেকে সমব্যথী হয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে, স্ত্রী সঙ্গীতা আদালতের মাধ্যমে শ্বশুরবাড়িতে থাকার অধিকারের দাবিতে পদক্ষেপ নিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, চেন্নাইয়ের বাড়িতে স্ত্রীকে ততদিন থাকতে দেবেন যতদিন মামলার প্রক্রিয়া চলবে। তবে অনেকেই মনে করছেন, অভিনেতা স্ত্রী ও সন্তানদের দায়িত্ব যথাযথভাবে নিচ্ছেন না। ইতিমধ্যেই স্ত্রীর নামে তিনি কিছু বিনিয়োগ করেছেন, যা থেকে তাঁর মাসিক আয় প্রায় ৪৯ লক্ষ টাকা।
এদিকে, তৃষা কৃষ্ণনও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। থলপতি বিজয়ের ব্যক্তিগত ও রাজনৈতিক জটিলতায় তামিলনাড়ুর বিনোদন এবং রাজনীতি সমানভাবে আলোচিত হয়ে উঠেছে।
আইআর/টিকে