© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউক্রেনকে ১ হাজার সৈন্যের লাশ হস্তান্তর করল ক্রেমলিন

শেয়ার করুন:
ইউক্রেনকে ১ হাজার সৈন্যের লাশ হস্তান্তর করল ক্রেমলিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৫ এএম | ১০ এপ্রিল, ২০২৬
ইউক্রেনের কাছে তাদের এক হাজার সেনার লাশ হস্তান্তর করেছে রাশিয়া। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুই দেশের মধ্যে এই মরদেহ বিনিময় হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর রয়টার্সের। 

যুদ্ধবন্দি বিনিময় কার্যক্রম পরিচালনাকারী ইউক্রেনের সংশ্লিষ্ট কেন্দ্র টেলিগ্রাম অ্যাপে জানায়, তারা এক হাজারটি লাশ গ্রহণ করেছে। রাশিয়ার দাবি অনুযায়ী, এসব লাশ ইউক্রেনীয় সেনাদের। যুদ্ধক্ষেত্রে প্রাণহানির সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এই ধরনের বিনিময় কার্যক্রম গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে রাশিয়ার সংবাদমাধ্যম আরবিসি জানায়, ইউক্রেন ৪১ জন নিহত রুশ সেনার লাশ ফেরত দিয়েছে। রুশ আইনপ্রণেতা শামসাইল সারালিয়েভ তথ্যটি নিশ্চিত করেন।   চলমান সংঘাতের মধ্যেই দুই দেশ সময়ে সময়ে নিহত সেনাদের লাশ বিনিময় করে আসছে।

আরআই/টিএ

মন্তব্য করুন