সংস্কার করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: দেবপ্রিয় ভট্টাচার্য
ছবি: সংগৃহীত
০৭:৩৪ এএম | ১০ এপ্রিল, ২০২৬
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার চলমান অব্যাহত প্রক্রিয়া। সেই সঙ্গে অর্থনীতির গতিশীলতার জন্য সংস্কার অপরিহার্য। তবে অন্তর্বর্তী সরকার সংস্কার করতে ব্যর্থ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম বাংলাদেশ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজনে ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা’ আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ড. দেবপ্রিয় বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে যে চেতনা এসেছে, তার মাধ্যমে সংস্কারের আকাঙ্ক্ষা আরও প্রকাশ পেয়েছে। সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। একটি অর্থনীতিকে গতিশীল রাখতে যেমন মানবদেহে রক্ত সঞ্চালন প্রয়োজন, তেমনি সংস্কারও অপরিহার্য।
তিনি বলেন, সামনে এগিয়ে যেতে হলে রাজনীতিবিদদের সংস্কারের ধারণাকে গুরুত্ব দিতে হবে।
এবারের নির্বাচনি ইশতেহারে সংস্কারের প্রয়োজনীয়তা ও প্রত্যাশা দুটিই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এসকে/এসএন