রাজনীতিতে আসবেন বর্ষা: অনন্ত জলিল
ছবি: সংগৃহীত
১২:৫৯ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
অভিনয় থেকে বিরতি নেয়ার ইচ্ছা আগেই জানিয়েছিলেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তবে এবার অভিনেত্রীর রাজনীতিতে আসার কথা জানালেন তার স্বামী ও ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অনন্ত জলিল।
তিনি বলেন, 'বর্ষা স্কুল ব্যাগে টাকা নিয়ে নিজ হাতে বিতরণ করে। দেশসেবা করার ইচ্ছা আছে তার।'

অনন্ত জলিল আরও বলেন, 'আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। তবে কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত হয়েই রাজনীতি করতে হয়।'
এ সময় সৎ রাজনীতিবিদের উদাহরণে এনসিপির হাসনাত আব্দুল্লাহর কথা বলেন অনন্ত জলিল।
প্রসঙ্গত, এর আগেও অনন্ত জলিল এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন চিত্রনায়িকা বর্ষাকে নেত্রী হিসেবে দেখতে চান তিনি। সে সময় বর্ষাও জানিয়েছিলেন, মানুষের সেবা করতে তার ভালো লাগে। সরকারের সহযোগিতায় এমন মহৎ কাজ বিশাল পরিসরে করার ইচ্ছা রয়েছে তার।
এসকে/এসএন