© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পারমিশন ছাড়াই চিমটি দিয়েছে: পূর্ণিমা

শেয়ার করুন:
পারমিশন ছাড়াই চিমটি দিয়েছে: পূর্ণিমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৮ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা। রুপালি পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। সম্প্রতি সিমরা খানের সঞ্চালনায় একটি বিশেষ পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের মজার অনেক অভিজ্ঞতা ও অজানা তথ্য শেয়ার করেছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী।

সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কী বলেন? এমন প্রশ্নের উত্তরে পূর্ণিমা বলেন, ‘এই যে এখন ঘুম থেকে উঠলাম, দেখলাম যে এত সুন্দর কেন? ভাল্লাগছেনা আমার! আসলে এই টাইপ সবারই হওয়া উচিত।’



অনেকে মনে করেন গ্ল্যামার ধরে রাখতে তিনি হয়তো কঠোর ডায়েট করেন, তবে পূর্ণিমা জানান, নিজেকে ধরে রাখার জন্য আলাদা করে বিশেষ কিছুই করেন না তিনি। আলাপচারিতায় পূর্ণিমা তার সেন্স অফ হিউমার দিয়ে মাতিয়ে রাখেন ভক্তদের। মজার ছলে তিনি বলেন, ‘ডক্টর বলেছে তুমি তাড়াতাড়ি জয়েন করো, আমাদের পেইন কিলার লাগবে না। আমি ওয়ার্ডে গিয়ে সবার পেইন কমিয়ে দিয়ে আসবো।’ 

পূর্ণিমার রূপের মায়ায় মুগ্ধ হয়ে ভক্তরা অনেক সময় অদ্ভুত সব কাণ্ড করে বসেন। তার কথায়, ‘কেউ আছে আবার পারমিশন ছাড়াই আমার এখানে চিমটি দিয়েছে। আমি বলছি একি কেন? উত্তরে তারা বলে- না, দেখলাম মানুষটা সত্যি কি না, নাকি পুতুলের মতন লাগছে।’

ছোটবেলার স্মৃতিচারণ করে পূর্ণিমা বলেন, ‘বাসায় গেস্ট আসলেই মা হারমোনিয়াম বের করে আমাকে গান গাইতে বলতেন। বেচারা গেস্টদের জোর করে ৫টি গান শোনাতে হতো। জানি না তারা টর্চার হতো কি না।’ 

এসএস/এসএন 

মন্তব্য করুন