© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিচ্ছেদের পর একাকীত্ব আর হতাশায় ছিলেন আমির

শেয়ার করুন:
বিচ্ছেদের পর একাকীত্ব আর হতাশায় ছিলেন আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৮ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
বিভিন্ন কারণে অনেক সময়েই আলোচনায় থাকেন অভিনেতা আমির খান। ইদানীং প্রায় সব সাক্ষাৎকারেই নায়ক জানান যে, পরিবারের সঙ্গেই এখন বেশি সময় কাটাতে চান। অভিনয়জীবনের প্রথম দিকে পরিবারকে কোনও সময়ই দিতে পারেননি তিনি। এ কথা বলতে বলতেই প্রথম বিয়ে ভাঙার কাহিনি ভাগ করে নেন তিনি। রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে কী অবস্থা হয়েছিল তাঁর?

আমির জানান, দুই সন্তানকে নিয়ে আলাদা থাকা শুরু করেন রিনা। সেই একাকীত্ব সহ্য করার ক্ষমতাই ছিল না আমিরের। নায়ক বললেন, “রিনা বাচ্চাদের নিয়ে চলে যাওয়ার পরে একেবারে একা হয়ে গিয়েছিলাম। একট সময়ে আমি মদ ছুঁয়েও দেখতাম না। কিন্তু রিনার সঙ্গে সংসার ভাঙার পরে সব যেন বদলে যায়। যে দিন ও বাচ্চাদের নিয়ে চলে যায়, সেই রাতে নিজেকে সামলানো যে কী কঠিন ছিল, তা বলে বোঝাতে পারব না।”


নিজের আবেগকে ধরে রাখতে, মনখারাপ ভুলে থাকার জন্য মদ্যপান শুরু করেন আমির। অভিনেতা যোগ করেন, “আমি আগে সে ভাবে কখনও মদ্যপান করিনি। ছবির শুটিংয়ে কোনও নির্দিষ্ট দৃশ্যের জন্য হয়তো খেতে হয়েছে। ব্যস, ওটুকুই। কিন্তু, প্রথম বিচ্ছেদের পরে প্রতি রাতে মদ্যপান শুরু করি। রীতিমতো আসক্ত হয়ে পড়েছিলাম। প্রতি রাতে প্রায় এক বোতল শেষ করে ফেলতাম।”

বিয়ের ১৬ বছর পরে সংসার ভাঙার সিদ্ধান্ত নেওয়া যে খুব সহজ, তা নয়। আমিরের ক্ষেত্রেও সহজ ছিল না বিষয়টা। পরে অবশ্য অভিনেতা স্বীকার করেছেন, তাঁরা আলাদা হয়ে গেলেও পরস্পরের প্রতি সম্মান হারাননি।

এসএ/টিকে

মন্তব্য করুন