© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপূর্ব ভাইকে নিয়ে কোনো সিনেমা করছি না : রায়হান রাফী

শেয়ার করুন:
অপূর্ব ভাইকে নিয়ে কোনো সিনেমা করছি না : রায়হান রাফী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৫ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়হান রাফীর একটি সেলফি ছড়িয়ে পড়েছে, যেখানে সেই ছবিতে তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে দেখা গেছে। এর পর থেকেই গুঞ্জন ওঠে, এই নির্মাতার সঙ্গে বড় পর্দায় ফিরছেন ‘বড় ছেলে’। আর তা নিয়েই ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা লক্ষ করা গেছে। 

এ ছাড়া এ-ও বলা হচ্ছে, রোমান্টিক ঘরানার এই ছবিটিতে অপূর্বের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে এবারের লাক্স সুপারস্টার বিজয়ী বিদূষী বর্ণিতাকে।

এমন একাধিক পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।



তবে খবরটিকে সম্পূর্ণ ভুয়া বলেছেন নির্মাতা রায়হান রাফী। দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ঘুম থেকে ওঠার পর ফেসবুকে ঢুকে এ রকম কিছু পোস্ট দেখতে পেয়েছি।  খবরটি সত্য নয়, ভুয়া।

আমি অপূর্ব ভাইকে নিয়ে কোনো সিনেমা করছি না। ওনাকে নিয়ে সিনেমা করতে গেলে হুট করে হবে না। প্রপার গল্প, প্ল্যান করে সময় নিয়ে এরপর কিছু একটা করতে হবে। ইচ্ছা আছে ওনাকে নিয়ে একটা সিনেমা করার।’

বর্ণিতা প্রসঙ্গে তার ভাষ্য, বর্ণিতাকে নিয়ে একটা সিনেমা করার ঘোষণা দিয়েছি। তবে সেটা এখনই নয়।

এদিকে গুঞ্জন উঠেছে, আসছে ঈদুল আজহায় নতুন সিনেমা নিয়ে ফিরছেন এই নির্মাতা। তবে তিনি জানালেন, এখন পর্যন্ত এ রকম কোনো প্ল্যান নেই। ঈদের সময়ে দেশের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে।

পিআর/টিকে

মন্তব্য করুন