© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধারাবাহিকের প্রধান চরিত্রে কুণাল, নায়িকা কে?

শেয়ার করুন:
ধারাবাহিকের প্রধান চরিত্রে কুণাল, নায়িকা কে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১১ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
ছোটপর্দায় একের পর এক পরিবর্তনের মাঝেই নতুন গল্পের আভাস। কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক হঠাৎ বন্ধ হওয়ার ঘোষণার পর দর্শকের নজর এখন আসন্ন নতুন কাহিনির দিকে। সেই তালিকায় নতুন সংযোজন ঘূর্ণি।

ইতিমধ্যেই ধারাবাহিকটির প্রথম ঝলক সামনে এসেছে। কয়েক সেকেন্ডের সেই প্রচারচিত্র দেখেই দর্শকের একাংশ বুঝে নিয়েছেন, গল্পের কেন্দ্রে থাকতে পারে ক্রিকেট। খেলাকে ঘিরেই এগোবে সম্পর্ক, সংগ্রাম আর স্বপ্নের গল্প এমনটাই আন্দাজ করা হচ্ছে।



সবচেয়ে বেশি কৌতূহল ছিল নায়ক-নায়িকা নিয়ে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে একেবারে নতুন মুখকে। তবে নায়ক হিসেবে থাকছেন পরিচিত একজন। গীতা এলএলবি-তে আইনজীবীর চরিত্রে দর্শকের নজর কাড়া কুণাল শীল-ই এবার ‘ঘূর্ণি’র মুখ্য চরিত্রে।

এই প্রসঙ্গে কুণাল নিজেই নিশ্চিত করেছেন তাঁর অংশগ্রহণের খবর। জানিয়েছেন, তাঁর চরিত্রের লুক ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে এবং খুব শিগগিরই প্রচারচিত্রের শুটিং শুরু হবে। তবে গল্প বা চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

অন্যদিকে, ধারাবাহিকটি কবে সম্প্রচার শুরু হবে, তা নিয়েও রয়েছে জল্পনা। শোনা যাচ্ছিল, চলতি আইপিএল মৌসুমের সময় নতুন কোনও ধারাবাহিক শুরু করা হবে না। ফলে ‘ঘূর্ণি’ কি তবে সেই সময়ের পরেই পর্দায় আসবে এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।

সব মিলিয়ে নতুন গল্প, নতুন মুখ আর পরিচিত নায়কের সংমিশ্রণে ‘ঘূর্ণি’ ঘিরে আগ্রহ বাড়ছে ক্রমশ। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে এই নতুন কাহিনি ছোটপর্দায় জায়গা করে নেয়।

পিআর/টিকে

মন্তব্য করুন