© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিতর্কিত ‘টটীরী’ গানের নতুন সংস্করণ নিয়ে আসছেন বাদশা

শেয়ার করুন:
বিতর্কিত ‘টটীরী’ গানের নতুন সংস্করণ নিয়ে আসছেন বাদশা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৯ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গান ‘টটীরী’ ঘিরে নতুন মোড়। প্রবল সমালোচনার পর এবার গানটির নতুন সংস্করণ আনতে চলেছেন জনপ্রিয় র‌্যাপার বাদশা। যেখানে বাদ দেওয়া হয়েছে বিতর্কিত ও আপত্তিকর অংশগুলো।

জানা গেছে, চলতি বিতর্কের পর গানটি বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। এরপরই সংশোধিত সংস্করণ আনার সিদ্ধান্ত নেন শিল্পী। নতুন সংস্করণটির নাম রাখা হয়েছে ‘টটীরী ফির সে’।



সূত্রের খবর, গত ৭ এপ্রিল জাতীয় মহিলা কমিশন-এর সামনে হাজির হয়েছিলেন বাদশা। সেখানে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর জিজ্ঞাসাবাদ চলে। অভিযোগ ও সমালোচনার প্রেক্ষিতে তিনি ক্ষমাও প্রার্থনা করেছেন বলে জানা যায়।

এরপরই সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন শিল্পী। তিনি জানান, সমাজের প্রতিক্রিয়া ও অনুভূতিকে সম্মান জানিয়ে গানের প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, শিল্পীর দায়িত্ব শুধু বিনোদন নয়, সমাজ ও সংস্কৃতির প্রতিও দায়বদ্ধ থাকা।

বাদশা আরও জানান, নতুন সংস্করণটি আগামী ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে। তাঁর আশা, সংশোধিত গানটি শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবে এবং বিতর্কিত অধ্যায় পেরিয়ে নতুনভাবে যাত্রা শুরু করবে।

এর আগে বিতর্কের জেরে গানটি নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হয়। সমালোচকদের একাংশ গানটির বিষয়বস্তু নিয়ে আপত্তি তোলেন, যার ফলে বিষয়টি প্রশাসনিক পর্যায়েও পৌঁছে যায়।

সব মিলিয়ে, বিতর্কের চাপ কাটিয়ে এবার নতুন সংস্করণে ফিরে আসতে চলেছেন বাদশা, আর ‘টটীরী ফির সে’ ঘিরে শুরু হয়েছে নতুন কৌতূহল।

পিআর/টিকে

মন্তব্য করুন