© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সঙ্গীহীন থাকার কারণ জানালেন নোরা ফাতেহি

শেয়ার করুন:
সঙ্গীহীন থাকার কারণ জানালেন নোরা ফাতেহি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩১ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য জানালেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিজীবন ও দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ক্যামেরার সামনে রোমান্টিক দৃশ্যে যতটা সাহসী নোরা, ব্যক্তিগত জীবনে সম্পর্কে জড়াতে ততটাই ভয় পান তিনি। আর তার এ ভয়ের কারণ পরিবার।

পডকাস্টে অংশ নিয়ে নিজের শৈশব,পরিবার ও সম্পর্কের জটিলতা নিয়ে অনুরাগীদের উদ্দেশ্যে খোলামেলা তথ্য দেন নোরা। জানান, একা মায়ের কাছে বড় হওয়ার অভিজ্ঞতা।
 
নোরা বলেন,

ছোট থাকতেই আমার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের পর বাবা যেন কোথাও উধাও হয়ে যান। দীর্ঘ কয়েক বছর তার কোনও খোঁজই ছিল না। যে কোনও সম্পর্কে যাওয়ার আগে আমার মাথায় বাবার কথাগুলোই মনে পড়ে।

নোরা আরও বলেন,



বিচ্ছেদের যন্ত্রণা আমি মেনে নিতে পারি না। অনেক ভালো ছেলের সঙ্গে আমার দেখা হয়েছে। কিন্তু সম্পর্কে জড়ানোর আগেই বাবার কথা ভেবে বারবার পিছিয়ে এসেছি। তাই সঙ্গীহীন থাকতেই আপাতত সাচ্ছন্দ্যবোধ করছি।
 
নোরার পারিবারিক অভিজ্ঞতা তার প্রেমের সম্পর্কে গভীর প্রভাব ফেলেছে। পুরুষদের সঙ্গে সম্পর্ক বুঝতে গিয়ে অনেক সময় নিজেকেই হারিয়ে ফেলেন তিনি। সম্পর্ক ভালো হলেও অতীতের ক্ষত তাকে দুর্বল করে তোলে বলে মনে করেন অভিনেত্রী। তাই এ ক্ষত সারাতে নিজের অনুভূতিকে ভালো করে জানা জরুরি বলে মনে করেন এই আইটেম কুইন।   

পিআর/টিকে  

মন্তব্য করুন