যশ-নুসরাতের রোম্যান্টিক ভিডিও ভাইরাল!
ছবি: সংগৃহীত
০৯:৩৩ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর নানা জল্পনাকে যেন এক মুহূর্তে উড়িয়ে দিলেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। সাম্প্রতিক এক রোম্যান্টিক ভিডিও ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে এই তারকা জুটি।
ব্যস্ততার ফাঁক পেলেই দু’জনে বেরিয়ে পড়েন অজানা গন্তব্যে সামাজিক মাধ্যমে তাঁদের ভ্রমণের ঝলক দেখেই তা স্পষ্ট। এবারও তেমনই এক বিদেশ সফরের সময় হোটেলের ঘর থেকে ভাগ করে নিলেন একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও, যা প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায় নেটদুনিয়ায়।
ভিডিওতে দেখা যায়, হোটেলের ঘরে যশের সামনেই অভিনব ভঙ্গিতে পোশাক বদল করছেন নুসরাত। গাঢ় রঙের পোশাকে তাঁর উপস্থিতি যেন আরও বেশি নজর কাড়ে। পাশে দাঁড়িয়ে সেই মুহূর্ত উপভোগ করছেন যশ। প্রিয় মানুষের এমন রূপে যেন চোখ ফেরাতে পারছেন না তিনি। আর সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়ে পৌঁছে যায় অনুরাগীদের কাছে।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভাসিয়ে দেন ভক্তরা। কেউ মুগ্ধ হয়েছেন তাঁদের রসায়নে, কেউ আবার প্রশংসা করেছেন খোলামেলা সম্পর্কের সাহসিকতা। তবে সমালোচনাও যে একেবারে থেমে আছে, তা নয়। সব মিলিয়ে আলোচনার ঝড় উঠেছে দুই তারকাকে ঘিরে।

ভিডিওর ব্যাখ্যাও দিয়েছেন নুসরত নিজেই। জানিয়ে দিয়েছেন, এই ভিডিও ধারণের নেপথ্যে ছিল তাঁরই ইচ্ছা। প্রিয়জনের কাছে এমন একটি মুহূর্ত ধারণ করতে চেয়েছিলেন বলেই যশকে ক্যামেরা ধরতে হয়েছিল।
উল্লেখযোগ্যভাবে, গত বছর এই জুটিকে ঘিরে বিচ্ছেদের জল্পনা ছড়িয়ে পড়েছিল। আলাদা ভ্রমণ, ছেলের জন্মদিন একা পালন, এমনকি সামাজিক মাধ্যমে একে অপরকে অনুসরণ না করা সব মিলিয়ে সম্পর্ক ভাঙনের গুঞ্জন জোরালো হয়েছিল। যদিও সেই সময় প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তাঁরা। বরং সময়ের সঙ্গে সঙ্গে আবারও একসঙ্গে ধরা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সম্পর্কের ভিত এখনও অটুট।
এই ভিডিও যেন সেই বার্তাকেই আরও একবার স্পষ্ট করল। ভালোবাসার প্রকাশে কোনো রাখঢাক নেই, সমাজের চোখ রাঙানিকেও যেন তোয়াক্কা করেন না যশ-নুসরত। ব্যক্তিগত মুহূর্তকে ভাগ করে নিয়ে আবারও প্রমাণ করলেন, তাঁদের সম্পর্ক এখনো সমান দৃঢ় ও জীবন্ত।
পিআর/টিকে