© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে’ মন্তব্য বিতর্কে মুখ খুললেন নোরা!

শেয়ার করুন:
‘নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে’ মন্তব্য বিতর্কে মুখ খুললেন নোরা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৫ এএম | ১১ এপ্রিল, ২০২৬
বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারীবাদ নিয়ে তাঁর পুরনো বক্তব্যকে ঘিরে যে সমালোচনার ঝড় উঠেছিল, সেই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

নোরা জানান, একটি পডকাস্টে দেওয়া তাঁর মন্তব্যকে সামাজিক মাধ্যমে ছোট ছোট ক্লিপ আকারে ছড়িয়ে দিয়ে মূল বক্তব্য থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তাঁর মতে, বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।



অভিনেত্রী আরও বলেন, তিনি কখনোই চরমপন্থার পক্ষে নন। তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল সমাজে ভারসাম্য ও পারিবারিক কাঠামোর গুরুত্ব তুলে ধরা। তিনি মনে করেন, সন্তান পালনে একাধিক অভিভাবকের উপস্থিতি মানসিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে একক অভিভাবক পরিবারকেও তিনি সম্মান করেন।

নোরা আরও ব্যাখ্যা করেন, তিনি এমন একটি সমাজ চান যেখানে নারী-পুরুষ উভয়েই দায়িত্ব ভাগ করে নেবে এবং একে অপরের প্রতি সহমর্মী হবে। তাঁর মতে, অতিরিক্ত স্বাধীনতার ধারণা অনেক সময় সম্পর্কের ভারসাম্য নষ্ট করে দিতে পারে, তাই পারস্পরিক সহযোগিতাই হওয়া উচিত মূল ভিত্তি।

এর আগে আরেকটি পডকাস্টে নোরা নারীবাদ নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। সেই বক্তব্যে তিনি নারীবাদকে সমাজের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছিলেন, যা নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

বর্তমানে নতুন ব্যাখ্যার পরও বিষয়টি নিয়ে আলোচনা থামেনি, বরং তাঁর মন্তব্যের ব্যাখ্যা ঘিরে ভিন্ন ভিন্ন মত তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে।

পিআর/টিএ


মন্তব্য করুন