© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন সিনেমা থেকে দূরে ‘টারজান’ খ্যাত অভিনেত্রী আয়েশা টাকিয়া?

শেয়ার করুন:
কেন সিনেমা থেকে দূরে ‘টারজান’ খ্যাত অভিনেত্রী আয়েশা টাকিয়া?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৯ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করলেও হিন্দি ছবিতে সালমান খানের সঙ্গে কাজ করেই সবচেয়ে বেশি পরিচিতি পান অভিনেত্রী আয়েশা টাকিয়া। মিষ্টি হাসি আর আবেদনময়ী উপস্থিতির জন্য দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কিন্তু ক্যারিয়ারের মাঝপথেই হঠাৎই সিনেমা থেকে সরে যান এই অভিনেত্রী।

বিনোদনজগতে তার পথচলা শুরু খুব ছোট বয়সেই। মাত্র চার বছর বয়সে বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। সেই সময় এক বিজ্ঞাপনে শাহিদ কাপুরের পাশে দাঁড়িয়ে বলতেন, ‘আই অ্যাম আ কমপ্ল্যান গার্ল’। ১৫ বছর বয়সে গায়িকা ফাল্গুনি পাঠক এর জনপ্রিয় মিউজিক ভিডিও ‘মেরি চুনর উড় উড় যায়’এ অভিনয় করে দর্শকের নজরে আসেন।



২০০৪ সালে সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। প্রথমে চুক্তিবদ্ধ হন ‘সোচা না থা’ ছবিতে। তবে ছবিটি মুক্তি পেতে দেরি হওয়ায় তার আগেই মুক্তি পায় তার আরেকটি ছবি ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’। ফলে এটিই হয়ে ওঠে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা। এই ছবিতে অভিনয়ের জন্য নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কারও পান আয়েশা।

পরে পরিচালক নাগেশ কুকুনুর এর ‘ডোর’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান আয়েশা। এরপর তাকে দেখা যায় ‘সালাম-এ-ইশক’, ‘ওয়ান্টেড’ ও ‘মোড়’র মতো ছবিতে।

২০০৯ সালে ফারহান আজমিকে বিয়ে করেন আয়েশা। বিয়ের পর তার মাত্র দুটি ছবি মুক্তি পায়। তবে ২০১১ সালের পর থেকে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। যদিও সিনেমা থেকে দূরে সরে যাওয়ার পর মাঝে মাঝে সীমিত সংখ্যক কিছু টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নেন তিনি। মূলত বিয়ের পর পরিবার ও ব্যক্তিগত জীবনকেই বেশি গুরুত্ব দিয়েছেন এক সময়ের ‘কমপ্ল্যান গার্ল’।

বর্তমানে পরিবার নিয়েই সময় কাটাচ্ছেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

পিআর/টিএ

মন্তব্য করুন