© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে সরকার : নাহিদ

শেয়ার করুন:
ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে সরকার : নাহিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার আসার পর জনগণের রক্তের কথা ভুলে গেছে বর্তমান বিএনপির সরকার।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সম্মেলনে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, যারা ছাত্র-জনতার ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।

ক্ষমতার আসার পর বর্তমান বিএনপির সরকার জনগণের রক্তের কথা ভুলে গেছে। যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি ভালো হবে না। আমরা রাজনৈতিক অর্থনৈতিক সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব।

তিনি বলেন, বর্তমান সরকারের কাছে আমরা আর আশা করতে পারছি না। ৭০ শতাংশ মানুষের ভোটকে তারা অস্বীকার করেছে। অন্তর্বর্তী সরকারের জরুরি ও গুরুত্বপূর্ণ অধ্যাদেশ মানবাধিকার অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগে স্বাধীনতা অধ্যাদেশসহ মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশ আইনে পরিণত করার কমিটমেন্ট থাকা সত্ত্বেও সেই ওয়াদা তারা ভঙ্গ করেছে।

এনসিপির এ নেতা বলেন, বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে। তাদের পরিণতি খুব ভয়াবহ হয়েছে। বতমান সরকারকে ও মনে রাখতে হবে। তাদের অচিরে এর জবাব দিতে হবে।

আরআই/টিএ

মন্তব্য করুন