© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রয়টার্সের প্রতিবেদনগুরুতর আহত হলেও যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্তে সক্রিয় সুপ্রিম লিডার মোজতবা খামেনি

শেয়ার করুন:
গুরুতর আহত হলেও যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্তে সক্রিয় সুপ্রিম লিডার মোজতবা খামেনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৮ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতাবা খামেনি গুরুতর আহত হওয়া সত্ত্বেও যুদ্ধসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় রয়েছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

খামেনি জুনিয়রের ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তিনি বর্তমানে অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন এবং শারীরিক অবস্থার উন্নতি না হলেও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

সূত্রগুলো আরও জানায়, সংঘাতের সময় একটি বিমান হামলায় তিনি মুখ ও পায়ে গুরুতর আঘাত পান। ওই হামলায় তার বাবা সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এক সূত্রের দাবি, তার মুখ মারাত্মকভাবে বিকৃত হয়ে গেছে।

তবে হামলার পর থেকে মুজতাবা খামেনির অবস্থান ও বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা করেনি ইরান।

এসকে/টিএ

মন্তব্য করুন