© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক

শেয়ার করুন:
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৭ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে ইরানের প্রতিনিধি দল। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগঘচিকে সঙ্গে নিয়ে দেশটির প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে।

শনিবার ভোররাতে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্টের জেডি ভ্যান্সের নেতৃত্ব ইসলামাবাদে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

এসএস/টিকে

মন্তব্য করুন