© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ দিনে ৭০ লাখ ভিউ, প্রেমিকার প্রাণ বাঁচাতে কসম দিয়ে বিপাকে প্রেমিক

শেয়ার করুন:
৭ দিনে ৭০ লাখ ভিউ, প্রেমিকার প্রাণ বাঁচাতে কসম দিয়ে বিপাকে প্রেমিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৮ পিএম | ১১ এপ্রিল, ২০২৬

ঈদুল ফিতরে ইউটিউবে প্রকাশিত শতাধিক নাটকের মধ্যে আলোচনায় উঠে এসেছে মাত্র কয়েকটি কাজ। তার মধ্যে অন্যতম নাটক ‘কসম’। নাটকটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।

নাটকের গল্পে দেখা যায়, এক প্রেমিক তার প্রেমিকার প্রাণ বাঁচাতে এমন এক কসম করে বসে। এর ফলে তৈরি হয় এক অপ্রত্যাশিত জটিলতা। প্রেম ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েনে ভরা এই গল্পটি শেষ পর্যন্ত পৌঁছে যায় চরম ক্লাইম্যাক্সে।



সিএমভি’র ব্যানারে প্রকাশিত এই নাটকটি দর্শকদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পায়। প্রকাশের মাত্র ৭ দিনের মধ্যেই ইউটিউবে নাটকটির ভিউ ৭০ লাখ অতিক্রম করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাটকটিতে দেখা গেছে ৭১ লাখেরও বেশি ভিউ।

পরিচালক জাহিদুল ইসলাম সুজন জানান, গল্পে একাধিক টুইস্ট এবং আবেগঘন পারিবারিক দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যা দর্শকদের সঙ্গে সহজেই কানেক্ট করেছে। তাই মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

এসএ/টিকে

মন্তব্য করুন