© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, নিহত ১

শেয়ার করুন:
ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, নিহত ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এ সময় ট্রাকের চাপায় আপন (৩৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ঘাট এলাকায় থাকা ট্রাকের চাপায় গুরুতর আহত হন পথচারী আপন (৩৬)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আপন উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম শহিদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকের চালককে ধরতে পুলিশ অভিযান চালছে।

এসএস/টিকে

মন্তব্য করুন