এসেনসিয়াল ড্রাগ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন, চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রী , সদস্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:১২ পিএম | ১১ এপ্রিল, ২০২৬
শতভাগ সরকারি অর্থায়নে পরিচালিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। যেখানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াতকে চেয়ারম্যান এবং প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে সদস্য করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড-এর মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন-এর ৫৩ ও ৫৪ ধারা মোতাবেক এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালনা পর্ষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও আরো সদস্য হয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।
টিকে/