© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ যুগ পর চেরি ব্লসমের দেশে আখি আলমগীর

শেয়ার করুন:
২ যুগ পর চেরি ব্লসমের দেশে আখি আলমগীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫০ এএম | ১২ এপ্রিল, ২০২৬
দুই যুগ পর জাপানে গাইছেন জনপ্রিয় সংগীতশিল্পী আখি আলমগীর।

রোববার (১২ এপ্রিল) জাপানের সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটির লিতপিয়া পার্ক-এ অনুষ্ঠিতব্য প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘বৈশাখী মেলা ২০২৬’ উৎসবে গান গাইবেন তিনি।

২০০২ সালের শেষপ্রান্তে জাপানে সর্বশেষ স্টেজ শোতে পারফর্ম করেছিলেন এই শিল্পী।



দেশের একটি গণমাধ্যমকে জাপান থেকে আঁখি বলেন, ‘আগেরবার (২০০২) এসে অনেক ঘুরেছিলাম এখানে। এবারও ঘুরছি। জাপানের জাতীয় ফুল চেরি ব্লসমের সঙ্গে প্রচুর ছবি তুলছি। এখানে বেশ ঠান্ডা। তবে উপভোগ করছি।’ 

টিজে/টিএ 

মন্তব্য করুন