কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলের মৃত্যুতে শচীন টেন্ডুলকারের শোক
ছবি: সংগৃহীত
০৬:২৭ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্রিকেটের মহাতারকা শচীন টেন্ডুলকার। রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এক বার্তায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে এক আবেগঘণ বার্তা দিয়েছেন।
শচিন টেন্ডুলকার লিখেছেন, ভারত এবং সারা বিশ্বের সঙ্গীতপ্রেমীদের জন্য এটি এক গভীর দুঃখের দিন। আমাদের কাছে আশা তাই ছিলেন পরিবারের একজনের মতো। তার মৃত্যুতে এই শব্দগুলো খুবই অপ্রতুল মনে হচ্ছে।। এক মুহূর্তে হৃদয় যেন স্তব্ধ হয়ে যায়, আর পরমুহূর্তে তার দেওয়া অসংখ্য সুরের ভেতর ভেসে বেড়ায়।
তিনি আরও লিখেছেন, মনে হচ্ছে যেন সময় নিজেই থমকে গেছে। তবুও তার চিরন্তন গানগুলোর মাধ্যমে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। ধন্যবাদ, তাই, আমাদের জীবনে উষ্ণতা, সৌন্দর্য ও অবিস্মরণীয় সংগীত ভরিয়ে দেওয়ার জন্য।
পোস্টের শেষে শচিন টেন্ডুলকার লিখেছেন, শব্দের বাইরেও আমরা আপনাকে গভীরভাবে মিস করবো, আশা তাই।
প্রসঙ্গত, ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁ সলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
টিকে/