হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
০৭:২৩ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৯ মার্চ সরকার ‘হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটি’ এবং ‘হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি’ গঠন করেছে। ১৯ সদস্যের জাতীয় কমিটির সভাপতি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে ২৫ সদস্যের নির্বাহী কমিটির সভাপতি করা হয়েছে।
টিজে/টিএ