আশা ভোসলের মৃত্যুর পর আলোচনায় তার নাতনি
ছবি: সংগৃহীত
১০:২৭ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
ভারতীয় সঙ্গীত জগতে শোকের ছায়া নামিয়ে দিয়ে বিদায় নিয়েছেন কিংবদন্তি আশা ভোসলে। তার প্রয়াণের পরই আলোচনায় উঠে এল পরিবারের নতুন প্রজন্ম নাতনি জানাই ভোঁসলে।
দিদিমার অসুস্থতা থেকে প্রয়াণ পুরো সময়টাই কাছ থেকে দেখেছেন জনাই। নিয়মিত সামাজিক মাধ্যমে আপডেট দিয়ে তিনি যেন পরিবারের এক গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন। আর সেই সময়েই সামনে আসে তার আরেকটি পরিচয় তিনি শুধু গায়িকা নন, খুব শীঘ্রই পা রাখতে চলেছেন অভিনয়ের জগতে।
সংগীত যেন তার রক্তেই। ছোটবেলা থেকেই গান, নাচ শিল্পের নানা ধারায় নিজেকে তৈরি করেছেন জ়নাই। তবে এবার তিনি বড় পর্দায় নিজেকে তুলে ধরতে প্রস্তুত। দক্ষিণী তারকা ঋষভ শেঠির বিপরীতে তার বলিউড অভিষেক হতে চলেছে। পরিচালক সন্দীপ সিং-এর ঐতিহাসিক ছবি ‘দ্য প্রাইড অফ ভারত: ছত্রপতি শিবাজি মহারাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

এই ছবিতে শিবাজি মহারাজের স্ত্রী মহারানি সাই ভোসলের ভূমিকায় অভিনয় করবেন জানাই। ইতিহাসভিত্তিক এই চরিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ, তাই স্বাভাবিকভাবেই প্রত্যাশা অনেকটাই বেশি।
গান ও অভিনয়ের পাশাপাশি নৃত্যেও সমান পারদর্শী তিনি। ছোটবেলা থেকেই কত্থক নাচের তালিম নিয়েছেন। পরিবারের শিল্প-ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে চলার এই যাত্রায় তাঁর প্রতিভা নিয়ে আশাবাদী ছিলেন স্বয়ং আশা ভোসলে। একাধিকবার তিনি জানিয়েছেন, জানাই পরিবারের সংস্কৃতিকে সম্মানের সঙ্গে বহন করবে।
দিদিমার প্রয়াণের শোকের মধ্যেই তাই এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে জ়নাইয়ের জীবনে। সুরের উত্তরাধিকার নিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক এই দুইয়ের মিলনেই এখন নজর সিনেমাপ্রেমীদের।
পিআর/টিএ