শৈশব থেকেই বাড়িতে আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের গান বাড়িতে বাজতে শুনেছি: সৃজিত মুখোপাধ্যায়
ছবি: সংগৃহীত
০৩:১১ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
শৈশব থেকেই বাড়িতে আশা ভোসলে ও লতা মঙ্গেশকরের গান বাড়িতে বাজতে শুনেছি। দাদু ও বাবার মধ্যে দুই শিল্পীকে নিয়ে ভয়ঙ্কর মতবিরোধ হত। দাদু ছিলেন লতা-পন্থী আর বাবা ছিলেন আশা-পন্থী। আমার ছোটবেলা থেকেই আশা ভোসলের কণ্ঠের প্রতি বিশেষ দুর্বলতা ছিল। পরবর্তীকালে ওঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হবে, তা জানতাম না।
‘বেগমজান’ ছবিতে ‘প্রেম মে তোহরে’ গানটি গাইতে রাজি হয়েছিলেন। যশরাজ স্টুডিয়োয় গানটির রেকর্ডিং করেছিলাম। ওঁর সঙ্গে সেই দিন দীর্ঘ আড্ডা হয়েছিল। গানের রেকর্ডিং-এর আগে ও পরে প্রায় চার ঘণ্টা ধরে ওঁর সঙ্গে গল্প করেছিলাম। কত ঘটনা বলেছিলেন শচীন দেববর্মন, রাহুল দেববর্মন ও ওপি নায়ারকে নিয়ে। আমি কিছু কথা রেকর্ডও করে রেখেছিলাম। আগে গান রেকর্ড করার কী প্রযুক্তি ব্যবহার করা হত, সেই দিন ওঁর সেই অভিজ্ঞতা শুনিয়েছিলেন। আশাজি সেই দিন সোনু নিগম ও শ্রেয়া ঘোষালের প্রশংসা করেছিলেন।

লতা, না কি আশা- এই তর্ক নিয়েও সেই দিন তিনি কথা বলেছিলেন। আশাজি বলেছিলেন, “লতা-আশা নিয়ে লোকে ঝগড়াঝাঁটি করেন। কিন্তু লতাদিদি সূর্যের মতো। এক জনই হন। আমরাও গান গেয়েছি। কিন্তু লতাদিদি সবার চেয়ে আলাদা।” তবে আমি বরাবরই আশা ভোসলের বেশি ভক্ত।
আরআই/টিএ