© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশা ভোঁসলের প্রয়াণে কৌশিকীর আবেগঘন পোস্ট

শেয়ার করুন:
আশা ভোঁসলের প্রয়াণে কৌশিকীর আবেগঘন পোস্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৫ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে যেন অভিভাবকহীন হয়ে পড়ল ভারতীয় সঙ্গীত জগৎ। লতা মঙ্গেশকরের পর তাঁর বোন আশার এই চলে যাওয়া যেন সুরের এক বিশাল মহীরুহের পতন। এই শোকের আবহে প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর কন্যা কৌশিকী চক্রবর্তী এক আবেগঘন পোস্টের মাধ্যমে তাঁর ‘আশাদি’-কে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর কথায় ফুটে উঠেছে এক শিল্পী থেকে অন্য শিল্পীর প্রতি অসীম শ্রদ্ধা ও ব্যক্তিগত এক ভালোবাসার গল্প।

দিদিমার মৃত্যুর পরেই চর্চায় জ়নাই! কার বিপরীতে বলিউডে পা রাখছেন আশার নাতনি? কৌশিকী তাঁর স্মৃতিচারণায় জানিয়েছেন, তিনি ছোট থেকেই আশাজির বড় ভক্ত ছিলেন। গায়িকার কথায়, ‘আপনার শক্তি, আপনার জীবন, আপনার সংগ্রাম এবং আপনার জীবন- আপনার কণ্ঠের সব ফুটে উঠেছে। আমি যখন খুব ছোট ছিলাম, আমার বাড়ির মন্দিরে আপনার ছবি থাকত। আজও মনে মনে প্রতিদিন আমি আপনার পূজা করি।’



পণ্ডিত অজয় চক্রবর্তীও তাঁর স্মৃতিচারণা উল্লেখ করেছেন কৌশিকীর প্রতি আশা ভোঁসলের স্নেহের কথা। তিনি বলেন, ‘আমার কন্যা কৌশিকীকে ভীষণ স্নেহ করতেন আশাদিদি। কৌশিকী যখন ছোট ছিল, আমায় বলতেন, ওকে আমায় দিয়ে দিন।’ কৌশিকী জানান, আশাজি তাঁকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তা তিনি জীবনেও ভুলতে পারবেন না। প্রিয় দিদিকে স্মরণ করে কৌশিকী লিখেছেন, ‘আমি আপনার জন্যেই আমি ‘সলোনা সা সাজন’ গেয়ে যাব...’

আরআই/টিএ

মন্তব্য করুন