© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেকিংয়ের নামে অপমান, শ্রীময়ীর অভিযোগ ঘিরে নতুন বিতর্ক

শেয়ার করুন:
চেকিংয়ের নামে অপমান, শ্রীময়ীর অভিযোগ ঘিরে নতুন বিতর্ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৪ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
নির্বাচনের আবহে নাকা-তল্লাশি ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ-এর অভিযোগকে কেন্দ্র করে। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি দাবি করেন, তল্লাশির নামে তাঁকে চরম অপমানজনক পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এই ঘটনার পরই তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শ্রীময়ীর অভিযোগ, টলিগঞ্জের কাছে নাকা-তল্লাশির সময় তাঁর গাড়ি থামিয়ে পুলিশ ব্যাগ খোলার নির্দেশ দেয়। তিনি অসুস্থতার কথা জানালেও তা গুরুত্ব দেওয়া হয়নি। বরং তাঁর ব্যাগ খুলে একে একে বের করা হয় ব্যক্তিগত সামগ্রী মেকআপ কিট, অন্তর্বাস, স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত। এমনকি বড় মেকআপ ব্যাগে অর্থ লুকোনো থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করা হয়। এই আচরণকে তিনি সরাসরি অসম্মানজনক বলে আখ্যা দেন এবং প্রশ্ন তোলেন, মহিলা পুলিশ ছাড়াই কেন এমন তল্লাশি চালানো হল।



এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়। খণ্ডঘোষের এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় নিন্দা জানান। তিনি বলেন, তল্লাশির নামে মহিলাদের ব্যক্তিগত জিনিসপত্র এভাবে প্রকাশ্যে এনে দেখা অত্যন্ত অসম্মানজনক। এমনকি তিনি দাবি করেন, আরও কয়েকজনের ক্ষেত্রেও একই ধরনের আচরণের অভিযোগ তাঁর কাছে এসেছে, যার মধ্যে অভিনেতা কাঞ্চন মল্লিকের পরিবারের সদস্যও রয়েছেন।

নির্বাচনের সময় নাকা-তল্লাশি নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন টলিউডের আরেক অভিনেতা অরিত্র দত্তবণিক। তাঁর অভিজ্ঞতাও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। ফলে একের পর এক অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠছে, নিরাপত্তার নামে সাধারণ মানুষের ব্যক্তিগত মর্যাদা কতটা রক্ষা করা হচ্ছে।

শ্রীময়ীর প্রকাশিত ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ঘটনার তীব্রতা এবং এর প্রভাব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হলেও, সেই প্রক্রিয়ায় নাগরিকদের সম্মান ও গোপনীয়তা বজায় রাখা কতটা জরুরি এই প্রশ্নই এখন সামনে উঠে আসছে।

পিআর/টিকে


মন্তব্য করুন