© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশা ভোসলের সঙ্গে শেষ সাক্ষাতে কী কথা হয়েছিল অভিনেত্রী সায়রা বানুর?

শেয়ার করুন:
আশা ভোসলের সঙ্গে শেষ সাক্ষাতে কী কথা হয়েছিল অভিনেত্রী সায়রা বানুর?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে-এর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। আবেগঘন স্মৃতিচারণায় ভেসে উঠল বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুর কণ্ঠ, যেখানে উঠে এল তাদের শেষ সাক্ষাতের মুহূর্তগুলো।

সায়রা বানু জানান, মৃত্যুর প্রায় মাসখানেক আগে রমজান মাসে একটি অনুষ্ঠানে তাদের দেখা হয়েছিল। সেই সময় দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছিল দু’জনের। তবে সেই সাক্ষাতেই তিনি লক্ষ করেছিলেন, আশার শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার দুর্বলতা দেখে মন খারাপ হয়েছিল সায়রার, যদিও তখনও ভাবতে পারেননি পরিস্থিতি এত দ্রুত বদলে যাবে।



এক সাক্ষাৎকারে সায়রা বলেন, রমজান, ঈদ এবং রোজা নিয়ে আশার একটি বক্তব্য শুনেই তিনি ফোন করেছিলেন। সেই বিষয়েই দু’জনের মধ্যে কথা হয়, যা শেষ পর্যন্ত তাঁদের শেষ আলাপ হয়ে থাকে। এই হঠাৎ বিচ্ছেদকে তিনি সম্পূর্ণ অপ্রত্যাশিত বলেই উল্লেখ করেন।

বন্ধুত্বের স্মৃতিতে ফিরে গিয়ে সায়রা জানান, শুধু সঙ্গীত নয়, ব্যক্তিগত জীবনেও আশা ছিলেন প্রাণবন্ত ও রুচিশীল মানুষ। বিশেষ করে খাবারের প্রতি তার ভালোবাসা ছিল প্রবল। নিজের রেস্তোরাঁ নিয়েও তিনি গর্বিত ছিলেন। যদিও ব্যক্তিগতভাবে তার রান্না খাওয়ার সুযোগ হয়নি, তবে একাধিকবার আশা ও লতা মঙ্গেশকর তাদের বাড়িতে এসে সময় কাটিয়েছেন।

তিনি আরও স্মরণ করেন, একটি পারিবারিক অনুষ্ঠানে শেষবার আশাকে সামনে থেকে দেখেছিলেন, যেখানে তাকে বেশ দুর্বল লাগছিল। সেই দৃশ্য তার মনে গভীর ছাপ ফেলেছিল।

সায়রার কথায়, আশা ও লতা দু’জনেই তাদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। স্বামী দিলীপ কুমার-এর সঙ্গে তাদের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। গান, আড্ডা আর খাওয়াদাওয়ার মধ্যে দিয়ে গড়ে উঠেছিল এক আন্তরিক বন্ধন।

শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কঠিন। আশার মতো এক শিল্পী এবং বন্ধুকে হারানো তার কাছে অপূরণীয় ক্ষতি।


পিআর/টিকে

মন্তব্য করুন