জয়ার ঘরে আগেভাগেই বাজল বৈশাখের ঢাক!
ছবি: সংগৃহীত
০৫:১৫ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রঙিন পুরো দেশ। পহেলা বৈশাখ সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে নানা আয়োজন, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই উৎসবের আমেজে মেতেছেন তারকারাও। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করে তিনি জানান, তাঁর ঘরে বৈশাখ যেন একটু আগেই এসে গেছে।

জয়ার কথায়, ‘পহেলা বৈশাখ আমাদের ঘরে একটু আগেই এসে যায়। গতকাল ছিল সেই উৎসব।’
উৎসবের বর্ণনায় অভিনেত্রী লিখেছেন, ‘নিজ হাতে মাখা পান্তা-ইলিশ, সঙ্গে একরাশ বাঙালিয়ানা।
ছিল বেলুন, শুটার, ফরচুন টেলার, হাওয়াই মিঠাই, মুড়ি মাখা ও পিঠাপুলি-সব মিলিয়ে যেন এক ঘরভর্তি আনন্দ আয়োজন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সেসব ছবিতে জয়ার সঙ্গে দেখা গেছে চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুনিধি নায়েকসহ আরও অনেককেই।
সবশেষে জয়া তার এই উদযাপনকে আখ্যা দিয়েছেন, ‘আমাদের নিজের মতো একটুখানি বিশৃঙ্খল আনন্দ, এক ঘরভরা বাঙালিয়ানা।’
এমআই/টিএ