© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমপিদের গবেষণা কার্যক্রমে ইন্টার্ন অন্তর্ভুক্তির প্রস্তাব

শেয়ার করুন:
এমপিদের গবেষণা কার্যক্রমে ইন্টার্ন অন্তর্ভুক্তির প্রস্তাব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৫ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
সংসদ সদস্যদের (এমপি) গবেষণার কাজের জন্য একজন করে ইন্টার্ন দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এমপিদের গবেষণার কাজের জন্য একজন করে ইন্টার্ন দেওয়া যায় কি-না সে বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রতিটি সংসদ সদস্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্ন করার পরিকল্পনা রয়েছে।’ সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার পর অবসরে গিয়ে আবার চাকরি করার রীতি বন্ধ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিচারপতিদের চাকরি খোঁজা অনৈতিক কাজ।’
আইন কমিশনে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তা বন্ধ করা হবে বলে জানিয়েছন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘সেখানে তেমন কোনো কাজ হয় না।’

আইকে/টিএ

মন্তব্য করুন