© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে: জামায়াত আমির

শেয়ার করুন:
সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৩ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলে দাবি করেছেন জামায়াত আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আয়োজিত জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।

এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলন আরও বৃহৎ রূপ লাভ করবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে। কিন্তু জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এ সরকার পার পাবে না।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে যে আন্দোলন শুরু হয়েছে, তা সফল না হওয়া পর্যন্ত থামবে না, বরং বৃহৎ রূপ লাভ করবে।

সেমিনারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন দেশের আইন অঙ্গনের বিশিষ্টজনরা। নিজ নিজ বক্তব্যে তারা গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। চলমান তেল সংকট, হাম সংক্রমণ ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করেন বক্তারা।

টিজে/টিএ  

মন্তব্য করুন