© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের ছবি ফাঁস, ক্ষোভ প্রকাশ করলেন ললিউড অভিনেত্রী রামশা খান

শেয়ার করুন:
বিয়ের ছবি ফাঁস, ক্ষোভ প্রকাশ করলেন ললিউড অভিনেত্রী রামশা খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
কয়েক দিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জনপ্রিয় ললিউড অভিনেত্রী রামশা খান। অভিনেতা খুশাল খানের সঙ্গেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। সোমবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বার্তার মাধ্যমে বিয়ের সত্যতা নিশ্চিত করেন এই অভিনেত্রী।

গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রামশা ও খুশালের বিয়ের গুঞ্জন উড়ছিল। এমনকি কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আনুষ্ঠানিক ঘোষণার আগেই তাদের বিয়ের দাবি তুলেছিলেন। সম্প্রতি ইন্টারনেটে এই তারকা যুগলের নিকাহর একটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিয়ের খবর নিশ্চিত করলেও ছবি ফাঁসের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রামশা খান। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান, তাদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে।

একে অনৈতিক কাজ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘ব্যক্তিগত মুহূর্তকে নিছক কন্টেন্ট হিসেবে ব্যবহার করে অনলাইনে রিচ বা এঙ্গেজমেন্ট বাড়ানো একদমই অনুচিত।’



নিজের ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখতে পছন্দ করা এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি সবসময় আমার ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রেখেছি এবং ভবিষ্যতেও তাই রাখতে চাই। আমাদের জীবনের এই নতুন সূচনালগ্নে আমি আশা করব যে, ছড়িয়ে পড়া ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হবে এবং কেউ যেন সেগুলো পুনরায় শেয়ার না করেন।’

সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে রামশা বলেন, ‘এটি আমার একান্ত ব্যক্তিগত জীবন, গণমাধ্যমের হেডলাইন নয়।’ নিজের ও পরিবারের পক্ষ থেকে গোপনীয়তার দাবি জানিয়ে তিনি ভক্ত ও অনুসারীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি বিয়ের বিস্তারিত তথ্য সঠিক সময়ে ভক্তদের সাথে নিজেই শেয়ার করবেন বলে আশ্বাস দেন এই অভিনেত্রী।

এসএ/টিএ

মন্তব্য করুন