শেখ হাসিনার বিষয়ে সতর্ক থাকতে দিল্লিকে ঢাকার আহ্বান
ছবি: সংগৃহীত
০৫:৩৮ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে দিল্লিকে আহ্বান জানিয়েছে ঢাকা।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, ‘ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে দিল্লিকে আহ্বান জানানো হয়েছে।’ ভারতের সঙ্গে সম্পর্কের চ্যালেঞ্জ দূর করতে সংলাপের পথ খোলা রাখা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে ভারত থেকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফেরাতে বিচার বিভাগ এখন পরবর্তী পদক্ষেপ নেবে।’
এসকে/টিএ