মেয়ে রাহাকে নিয়ে উদ্বিগ্ন আলিয়া, সদগুরুর পরামর্শে অভিনেত্রী
ছবি: সংগৃহীত
০৯:৪০ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
মেয়ের জন্মের পর থেকেই যেন বদলে গেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট-এর জীবনযাপন। আলো ঝলমলে দুনিয়ার মাঝেও এখন তার সবচেয়ে বড় চিন্তার কেন্দ্র একমাত্র কন্যা রাহা। ঘর থেকে বেরোনোর আগে, জনসমক্ষে মেয়েকে নিয়ে আসার কথা ভাবলেই নাকি অজানা এক উদ্বেগ গ্রাস করে অভিনেত্রীকে।
এই দুশ্চিন্তা নিয়েই সম্প্রতি আধ্যাত্মিক গুরু সদগুরুর শরণাপন্ন হন আলিয়া। নিজের মনের কথা খুলে বলতেই সোজাসাপ্টা পরামর্শ দেন সদগুরু। তার মতে, অতিরিক্ত উদ্বেগ নিয়ে সন্তানের লালনপালন সম্ভব নয়। বরং শান্ত থেকে সন্তানের প্রতি নজর রাখা জরুরি।

শুধু তাই নয়, আলিয়াকে তিনি মনে করিয়ে দেন সন্তানকে শেখানোর পাশাপাশি সন্তানের কাছ থেকেও অনেক কিছু শেখার থাকে। রাহার মধ্যেই জীবনের সহজ-সরল আনন্দ খুঁজে নেওয়ার ইঙ্গিত দেন তিনি।
আলোচনার মাঝেই উঠে আসে আলিয়ার ব্যক্তিগত অভ্যাসের প্রসঙ্গ। অভিনেত্রী জানান, তিনি দিনে প্রায় নয় ঘণ্টা ঘুমান। এই কথায় আপত্তি জানিয়ে সদগুরু প্রশ্ন তোলেন, এতটা সময় ঘুমালে জীবনের আনন্দ উপভোগ করবেন কখন? তাঁর মতে, একজন মানুষের জন্য পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমই যথেষ্ট।
সদগুরু ব্যাখ্যা করেন, অতিরিক্ত ঘুমের সময়ে শরীর যেমন নিষ্ক্রিয় থাকে, তেমনই অনুভূতির প্রকাশও থমকে যায়। তাই সময়কে কাজে লাগিয়ে সন্তানের সঙ্গে সুন্দর স্মৃতি গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
সব মিলিয়ে, মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রাখা আলিয়ার জীবনে এই উপদেশ যেন এক নতুন দিশা দেখাল। উদ্বেগ নয়, বরং সময়কে সঠিকভাবে ব্যবহার করেই সন্তানের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করার বার্তাই উঠে এল এই আলোচনায়।
পিআর/টিকে