© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশা ভোসলেকে শ্রদ্ধা জানানোয় বিপাকে পাকিস্তানের ‘জিও নিউজ’

শেয়ার করুন:
আশা ভোসলেকে শ্রদ্ধা জানানোয় বিপাকে পাকিস্তানের ‘জিও নিউজ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে শ্রদ্ধা জানাতে গিয়ে আইনি বিপাকে পড়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ‘জিও নিউজ। প্রয়াত শিল্পীর জীবন নিয়ে প্রতিবেদন প্রচারের সময় ভারতীয় চলচ্চিত্র ও গানের অংশ দেখানোয় চ্যানেলটিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দেশটির সংবাদমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘পেমরা’।

গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে। তার মৃত্যু সংবাদ প্রচারের সময় জিও নিউজ শিল্পীর কালজয়ী কিছু গানের ক্লিপ ও সিনেমার দৃশ্য সম্প্রচার করে।

পেমরা জানায়, ২০১৮ সাল থেকে পাকিস্তানে ভারতীয় বিষয়বস্তু সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সংস্থাটির দাবি, এই সম্প্রচার পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ের ইচ্ছাকৃত অবমাননা।



পেমরা কর্তৃপক্ষ জিও নিউজের সিইও-কে আগামী ২৭ এপ্রিল হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৪ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

দোষী সাব্যস্ত হলে চ্যানেলটির লাইসেন্স বাতিল বা বড় অঙ্কের জরিমানা হতে পারে।

পেমরার এই কঠোর অবস্থানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জিও নিউজের ম্যানেজিং ডিরেক্টর আজহার আব্বাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘শিল্প কোনো সীমানায় আটকে থাকে না।

আশা ভোসলে পাকিস্তানের কিংবদন্তি শিল্পী নূর জাহানকে বড় বোনের মতো শ্রদ্ধা করতেন, নুসরাত ফতেহ আলী খানের সাথে কাজ করেছেন।

শিল্পীদের কাজ ছাড়া তাদের জীবন নিয়ে প্রতিবেদন তৈরি করা অসম্ভব।’

এই ঘটনার সমালোচনা করেছেন পাকিস্তান পিপলস পার্টির সিনেটর শেরি রেহমানও। তিনি পেমরাকে উদ্দেশ্য করে বলেন, ‘সংস্কৃতির ওপর এভাবে নজরদারি করা উচিত নয়।’

সূত্র : এনডিটিভি

পিআর/টিকে

মন্তব্য করুন