© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিৎকে ঘিরে রাজনৈতিক বিতর্ক, অবশেষে মুখ খুললেন অভিনেতা

শেয়ার করুন:
জিৎকে ঘিরে রাজনৈতিক বিতর্ক, অবশেষে মুখ খুললেন অভিনেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০২ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
রাজনৈতিক পরিসরে তাঁকে সাধারণত দেখা যায় না। তিনি সাতেপাঁচেও থাকেন না। অথচ তাঁকে ঘিরেই রাজনৈতিক জল্পনা, বিতর্ক। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় জিৎকে নানা রাজনৈতিক জল্পনা হয়। সেই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন টলিউড অভিনেতা জিৎ।

একটি পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে জিতের মুখে নানা রাজনৈতিক মন্তব্য বসানো হয়। সেই পোস্ট নিয়ে তোলপাড় পরে যায় সোশ্যাল মিডিয়ায়। এবার সেই প্রসঙ্গে জিৎ নিজের বিবৃতিতে লেখেন, 'তিনি কোনও ভাবেই ওই ধরনের মন্তব্য করেননি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনও রাজনৈতিক প্রচারের সঙ্গে যুক্ত থাকবেন না।



তিনি আরও জানান, কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই এবং তিনি কখনও কারও হয়ে প্রচারও করেন না। অভিনেতার এই বক্তব্যে স্পষ্ট, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবকে একেবারেই গুরুত্ব দিতে চান না তিনি। বরং অনুরাগীদের উদ্দেশে তাঁর আবেদন, যাচাই না করে যেন কেউ কোনও তথ্য শেয়ার না করেন এবং মিথ্যা খবর ছড়ানো থেকে বিরত থাকেন।

শেষে তিনি সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এই পোস্টের মাধ্যমে বিতর্কের জবাব দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন জিৎ, যা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

এসএ/টিকে

মন্তব্য করুন