© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার ঘণ্টার বেশি শুটিং করতে পারব না: পরান ব্যানার্জি

শেয়ার করুন:
চার ঘণ্টার বেশি শুটিং করতে পারব না: পরান ব্যানার্জি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৭ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
ওপার বাংলার অভিনেতা পরান ব্যানার্জি। ‘বয়েই গেলো’, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ কিংবা ‘প্রলয় আসছে’ ধারাবাহিকের মাধ্যমে তিনি জয় করেছেন দর্শকদের মন। মাঝে কয়েক বছরের বিরতিতে ছিলেন। অবশেষে আবারও ছোট পর্দায় ফিরছেন এই প্রবীণ অভিনেতা। তবে এবার তার ফেরাটা হচ্ছে একেবারেই নিজস্ব কিছু শর্তের ওপর ভিত্তি করে।

শিগগিরই ‘সংসার সংকীর্তন’ নামক একটি কৌতুকধর্মী ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। যেখানে তার সঙ্গী হিসেবে থাকছেন সব্যসাচী চৌধুরী এবং মানালি দে।

পরান ব্যানার্জি বলেন, ‘এই প্রযোজনা সংস্থার দু’টি ছবি ‘কীর্তন’ ও ‘কীর্তনের পর কীর্তন’-এ আমি কাজ করেছি। ছবি দুটি বেশ প্রশংসিত হয়েছিল। তখনই এই গল্প নিয়ে ধারাবাহিক করার পরিকল্পনা করা হয়। তারা আমাকে কাজের অনুরোধ করলে না করতে পারিনি। মূলত ভালোবাসার টানেই রাজি হয়েছি।’


তবে বয়স এবং শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এই অভিনেতা যুক্ত করেছেন বিশেষ কিছু শর্ত। নিজের সীমাবদ্ধতা নিয়ে তিনি বলেন, ‘আমার বয়স হয়েছে, দৃষ্টিশক্তিও আগের চেয়ে ক্ষীণ হয়ে এসেছে। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে আর ১৪ ঘণ্টা কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, সাড়ে চার ঘণ্টার বেশি শুটিং করতে পারব না।’

পরানের কথায়, ‘বাসা থেকে বের হয়ে সব মিলিয়ে আমি বড়জোর ছয় ঘণ্টা বাইরে থাকতে পারি। এর মধ্যেই আমার শুটিংয়ের অংশটুকু শেষ করতে হবে। প্রযোজনা সংস্থাও আমার এই পরিস্থিতি মেনে নিয়েছে।’

টিজে/টিকে

মন্তব্য করুন