১২ বছর পর সালমান-প্রীতির পুরনো সমীকরণে নতুন মোড়, পোস্ট ঘিরে রহস্য
ছবি: সংগৃহীত
০৫:৪১ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
১২ বছরের অপেক্ষা। অবশেষে সিনেমার ‘দ্বিতীয় পার্ট’ বের হয়েছে। না, ভুল বলা হল। ১২ বছর প্রীতি জিন্তার দলকে নিয়ে মুখ খুললেন সালমান খান। শেষবার যখন পাঞ্জাব কিংসকে নিয়ে ‘টাইগার’ সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তখন রীতিমতো খোঁচাই দিয়েছিলেন। অবশেষে পাঞ্জাবের দাপট দেখে ‘শাবাশি’ দিতে বাধ্য হলেন সালমান।
গতবার ফাইনালে হারতে হয়েছিল। এবার শুরু থেকেই জয়রথ ছুটছে শ্রেয়স আইয়ারদের। এবারের আইপিএলে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল পাঞ্জাব। ৪টের মধ্যে ৩টে জিতেছে। বৃষ্টির জন্য নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ বাতিল হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব।
তারপরই সালমান সোশাল মিডিয়ায় লেখেন, ‘দারুণ জিন্তা’। অনেক শুভেচ্ছা। তোমার দল ভালো খেলছে।’ সঙ্গে প্রীতি জিন্তাকে ট্যাগও করেছেন সালমান । কিন্তু হঠাৎ এই বার্তার গুরুত্ব কী? তার জন্য ফিরে যেতে হবে ১২ বছর আগে। ২০১৪-র ফাইনালে দেখা হয়েছিল কেকেআর এবং পাঞ্জাবের। রুদ্ধশ্বাস সেই ম্যাচে ৩ উইকেটে জেতে শাহরুখের টিম। তার কিছুদিন আগে প্লে অফের ম্যাচেও অনায়াসে জিতেছিল নাইটরা। তখনই প্রীতির টিমকে খোঁচা দিয়ে টুইট করেছিলেন সালমান। লিখেছিলেন, ‘প্রীতির দল কি জিতল?’
অবশেষে প্রীতির দল নিয়মিত জিতছে। অবশেষে তার স্বীকৃতি দিতে বাধ্য হলেন টাইগারও। অবশ্য সালমানের সেই খোঁচার জবাব আগেই দিয়েছিল পাঞ্জাব কিংস। ২০২৪ সালে ইডেনে ২৬২ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। সেই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন শাহরুখ খান। ‘পাঠানে’র হার দেখে ‘টাইগারে’র পুরনো টুইট তুলে ‘জারা’র দল লিখেছিল, ‘ম্যাচ জিতেছি, সঙ্গে হৃদয়ও।’
এসএ/টিকে