© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হৃদয়নাথ মঙ্গেশকর-এর উদ্যোগে লতা-আশার নামে হাসপাতাল উৎসর্গ

শেয়ার করুন:
হৃদয়নাথ মঙ্গেশকর-এর উদ্যোগে লতা-আশার নামে হাসপাতাল উৎসর্গ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মৃতিতে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছিলেন ভাই হৃদয়নাথ মঙ্গেশকর। ১৬ই এপ্রিল উদ্বোধনের আগেই প্রয়াত হন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে । তাই একইসঙ্গে দুই বোনের নামেই হাসপাতাল উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন।


সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হৃদয়নাথ মঙ্গেশকর জানিয়েছেন, প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল।কিন্তু ১২ এপ্রিল আশার প্রয়াণে সিদ্ধান্তে কিছুটা বদল এনেছেন। বর্তমানে দুই বোনকে উৎসর্গ করেই নির্মিত হবে হাসপাতালটি। 


প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানাতে হৃদয়নাথ মঙ্গেশকর বলেন, “ভারতের সবচেয়ে বড় হাসপাতাল তৈরির লক্ষ্যে আমরা আগাচ্ছি। বেশ বড় একটি জমি নিয়েছি, বাকিটা ঈশ্বরের ইচ্ছা।” এই হাসপাতালের সম্ভাব্য নাম হতে পারে ‘লতা-আশা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ অথবা ‘লতা-আশা মঙ্গেশকর আয়ুর্বিদ্যা সংস্থান’। হাসপাতালের পাশাপাশি পারিবারিক সঙ্গীতের ঐতিহ্যকে তুলে ধরতে একটি জাদুঘর তৈরির পরিকল্পনাও রয়েছে তাঁর। এই জাদুঘর শুধু তাঁদের উত্তরাধিকার উদযাপনই করবে না বরং ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতার মাধ্যমে দর্শনার্থীদের সঙ্গীত শেখার সুযোগও করে দেবে। প্রকল্পের আরও বিস্তারিত তথ্য আগামী কয়েক মাসেই প্রকাশিত হবে। 



প্রকল্পটির প্রথম পর্যায়ে এক হাজার রোগীর থাকার মতো সুপার-স্পেশালিটি সার্জিক্যাল হাসপাতাল নির্মিত হবে। পরবর্তী পর্যায়ে পুনর্বাসন ও মনোরোগ চিকিৎসার জন্য পৃথক কেন্দ্র স্থাপন করা হবে। কর্তৃপক্ষের মতে, ১৬ এপ্রিল নির্ধারিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আশা ভোঁসলের স্মরণে একটি শোকসভাও অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, নানদোশি, সিনহাগড় রোডে প্রস্তাবিত হাসপাতাল প্রকল্পটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘লতা-আশা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ যা ভারতের দুই কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জানানোর উদ্দেশেই করা হয়েছে। সোমবার লতা মঙ্গেশকর মেডিক্যাল ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির নাম শুধুমাত্র ভারতরত্ন প্রাপ্ত লতা মঙ্গেশকরের নামেই রাখার পরিকল্পনা ছিল। ১২ এপ্রিল কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের মৃত্যুর পর এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রকল্পটির প্রথম পর্যায়ে এক হাজার রোগীর থাকার মতো সুপার-স্পেশালিটি সার্জিক্যাল হাসপাতাল নির্মিত হবে। পরবর্তী পর্যায়ে পুনর্বাসন ও মনোরোগ চিকিৎসার জন্য পৃথক কেন্দ্র স্থাপন করা হবে। কর্তৃপক্ষের মতে, ১৬ এপ্রিল নির্ধারিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আশা ভোঁসলের স্মরণে একটি শোকসভাও অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও সুনেত্রা পাওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আরএসএস প্রধান মোহন ভগবত। মঙ্গেশকর ও ভোঁসলে পরিবারের সদস্যদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

লতা মঙ্গেশকর মেডিক্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্টি পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর বলেন, “লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে ভারতীয় সঙ্গীতের দুই অমর ও শ্রদ্ধেয় নাম। যৌথ নামে একটি আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা ওঁদের প্রতি যথার্থ শ্রদ্ধাঞ্জলি।”

দীনানাথ মঙ্গেশকর হাসপাতাল ও রিসার্চ সেন্টারের মেডিক্যাল ডিরেক্টর ডা. ধনঞ্জয় কেলকার জানান, লতা-আশা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস গড়ে তুলতে তাঁরা ৪০ একর জমি অধিগ্রহণ করেছেন যেখানে একাধিক প্রতিষ্ঠান মিলিত হয়ে একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা হিসেবে কাজ করবে।

এসএ/টিকে

মন্তব্য করুন